মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি:
১৯শে ডিসেম্বর ২০২৫ ইং বিকেলে, শহীদ শরিফ ওসমান হাদী-হত্যার প্রতিবাদে, সারা বাংলাদেশের মতো লালমনিরহাট জেলার সকল স্তরের জনসাধারণ এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেন,মিছিল শেষে শহরের প্রান কেন্দ্র মিশন মোড়ে
অবস্থান করেন। বিক্ষোভ কারীরা দেশের আইন-শৃঙ্খলার প্রতি অনস্থা জানিয়ে বলেন, বাংলাদেশের প্রশাসন সাধারণ জনগণের নিরাপত্তা দিতে আজ ব্যর্থ,শহীদ শরীফ ওসমান হাদী-র ওপর যারা নৃশংসভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে,সেই হত্যাকারীদের গ্রেপ্তার সহ অবিলম্বে ফাঁসি কার্যকরের দাবি জানান।