January 17, 2026, 3:24 pm

তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে লালমনিরহাট যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

মো:মাজেদুল ইসলাম (মামুন) লালমনিরহাট জেলা প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশ আগমন উপলক্ষে লালমনিরহাট জেলা যুবদল ও লালমনিরহাট পৌর যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
১৮ই ডিসেম্বর ২০২৫ ইং
সন্ধ্যা ৭ টায় লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি মো:আনিসুর রহমান (ভিপি আনিস), উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহবায়ক মো: জুলহাস সহ মো:হাফিজুর রহমান (রাকু),মো:জাহাঙ্গীর আলম (আনন্দ) মো:মাহাবুবুর রহমান (মাসুম)ও
মো:হাফিজুর রহমান(হাফিজ)

দীর্ঘদিন পর দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশ আগমনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন আশার সঞ্চার করেছে। তাঁর নেতৃত্বে যুবদল আরও সংগঠিত ও শক্তিশালী হবে। যুব সমাজকে গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা