April 19, 2026, 1:16 pm

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপর গুলির ঘটনায় পটিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

পটিয়া (প্রতিনিধি)চট্টগ্রাম :আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনয়নপ্রাপ্ত ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক এরশাদ উল্লাকে গণসংযোগকালে হিংস্র সন্ত্রাসীদের কর্তৃক গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় চট্টগ্রামের পটিয়ায় বিএনপির উদ্যােগে এক বিশাল
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে পটিয়া উপজেলা গেইট এলাকা থেকে এ মিছিলটি পটিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক
সাবেক উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিঞা, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম নেছার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলার বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন সালাম মিঠু। এতে উপস্থিত ছিলেন- দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, মোঃ জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন, জসিম উদ্দিন মাস্টার, নাছির উদ্দীন, রবিউল হোসেন বাদশা, আবদুল হাকিম, দ্বীন মোহাম্মদ, জিল্লুর রহমান, সাহাবউদ্দীন খোকন, সেলিম মাস্টার, আবদুল আলিম মাস্টার, ফরিদুল আলম, মনছুর শরীফ, সাইফুল ইসলাম খোকন, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নজরুল ইসলাম, গাজী মো: মনির, নুরুল আমিন মধু, এডভোকেট ফোরকান, এডভোকেট আবদুস ছবুর, জহির উদ্দীন তসলিম, জসিম উদ্দিন, জিয়াউর রহমান, এডভোকেট জসিম উদ্দিন, জাগির মেম্বার, আলী আকবরী, মামুন সিকদার, এম,এ রুবেল, শফিকুল আলম চেয়ারম্যান, মো: শওকত, গাজী আলী আকবর, জাহাঙ্গীর আলম, সোহেল সওদাগর, আমির হোসেন সওদাগর, নাজিম উদ্দীন, আলমগীর মেম্বার প্রমুখ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা