ফতুল্লা মডেল থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ)/ রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ০৪/১২/২০২৫ খ্রিঃ দিবাগত রাত ০৪.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পোস্ট অফিস রোডস্থ ফতুল্লা ইউনিয়ন পরিষদ এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে নিজের নাম-ঠিকানা জিন্না (৬৩), পিতা-মৃত মনসুর, মাতা-জাহানারা বেগম, সাং- নয়াগাঁও পশ্চিম পাড়া, থানা ও জেলা-মুন্সিগঞ্জ এ/পি দাপা ইদ্রাকপুর রহমান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।