January 16, 2026, 6:54 am

নারায়ণগঞ্জ জেলার বিভিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :অদ্য ০২-১২-২৫ ইং বিকাল ০৪ ঘটিকায় নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন (সার্বিক),মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন, মহানগর বিএনপি সদস্য সচিব এড.আবু আল ইউসুফ খান টিপু,কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জামায়াতে ইসলামী মাওলানা মঈন উদ্দিন, আমীর নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী আব্দুল জব্বার, ইসলামি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন জেলা কমিটির আহ্বায় তরিকুল ইসলাম সুজন, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিরব রায়হান, আব্দুল্লাহ আল আমিন, সমন্বয়ক এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় রাজনৈতিক নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা উন্নয়ন সহ নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এবং বিভিন্ন পরামর্শ প্রদান করেন। জেলা প্রশাসক মোঃ রায়হান কবির গভীর মনোযোগ সহকারে শুনেন।
নবাগত জেলা প্রশাসক সকলের সাথে পরিচিত হন এবং সবাইকে নিয়ে নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সহ সকল উন্নয়নে কাজ করবেন বলে বক্তব্য রাখেন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র গুলিকে খুব দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা উন্নয়নেও জেলা প্রশাসনের সকল দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা