এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন আসন্ন নির্বাচন কে শতভাগ শান্তিপূর্ণ, অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা উন্নয়নে কঠোর নির্দেশনা সহ সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে রাষ্ট্রের কল্যাণে কার্যক্রম অব্যাহত রয়েছে। এই কার্যক্রমকে আরো জোরালোভাবে কার্যকর করার নির্দেশ প্রদান করেছেন।
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় সংঘটিত কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ছিনতাই, দস্যুতা, মাদক এবং অন্যান্য অপরাধের অগ্রগতি মূল্যায়নসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী আরো উন্নয়নে কঠোর নির্দেশনা প্রদান করেছেন মাসিক অপরাধ পর্যালোচনা সভায়। শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী অক্টোবর/২০২৫ মাসে দায়ের হওয়া মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে বিস্তারিত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন তাঁর বক্তব্যে অক্টোবর মাসে চুরি, ছিনতাই , ডাকাতি ও দস্যুতার সংখ্যা কমায় এবং মাদক উদ্ধারে বিশেষ ভূমিকা পালন করায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের ধন্যবাদ জানান।
একই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে রাত্রিকালীন টহল বৃদ্ধি এবং হাইওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বিত ক্রস পেট্রোলিংয়ের নির্দেশনা দেন।
লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে তারপরেও সভার সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনায় পুলিশ সুপার জানান “সিদ্ধিরগঞ্জ থানা, আড়াইহাজার থানা এবং পুলিশ লাইন্স সহ নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ অতি দ্রুত সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে উদ্ধার করতে হবে।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, ইতোমধ্যে লুণ্ঠিত এসব অস্ত্র উদ্ধার সংক্রান্ত তথ্য প্রদানকারীকে পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে। প্রশাসনের সর্বোচ্চ গুরুত্বে এই অস্ত্র উদ্ধারের অভিযান পরিচালিত হচ্ছে এবং এই কার্যক্রম অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়। পুলিশ সুপার বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে আমাদেরকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী এবং বঞ্চিত নেতাদের বিভিন্ন জনসভা, মিছিল বা সমাবেশে পুলিশকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের কঠোর নির্দেশ দেন।
সাম্প্রতিক লুট হওয়া অস্ত্র উদ্ধার নিয়ে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সুপার বলেন এ অঞ্চলে নিরাপত্তার গুরুত্বপূর্ণ সম্পদ সরকারি অস্ত্র-গোলাবারুদ লুণ্ঠনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।দ্রুত উদ্ধার না হলে নিরাপত্তা ঝুঁকি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই নাগরিক সমাজসহ সচেতন মহল জেলা প্রশাসনের কঠোর নজরদারি সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আইন-শৃঙ্খলার সকল বাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযানের দাবি জানিয়েছেন।