January 16, 2026, 6:20 am

জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের সাথে মত বিনিময় সভা করেন ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : ১৯-১১-২০২৫ ইং বোধবার ১২ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি গত ১৭/১১/২৫ইং নতুন জেলা প্রশাসক নারায়নগন্জ হিসেবে যোগদান করেন। সকল সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন মশিউর রহমান , জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, , গনপুর্ত কর্মকর্তা হারুনর রশীদ, নির্বাহী কর্মকর্তা সিটিকরপোরেশন , অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আলমগীর হুসাইন , ম্যাজিস্ট্রেট, থানা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাংলাদেশ জেল আনসার, সসমাজসেবা অধিদপ্তর, মৎস্য কর্মকর্তা, জেল সুপার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবির কে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান এবং সবাই শুভেচ্ছা বক্তব্য রাখেন নবাগত জেলা প্রশাসককে উদ্দেশ্য করে । আপনার সাথে আমরা একটি টিম হয়ে মিলেমিশে সকল ক্ষেত্রে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করব।
জেলা প্রশাসক সকলের উদ্দেশ্যে বলেন আমরা সবাই এক পরিবার হয়ে কাজ করব এবং আনন্দের সাথে থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করেন, সবার জন্য আমার দপ্তর খোলা থাকবে।সকল কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেল সকাল ০৯.০০-০৫.০০ টা পর্যন্ত অফিসে থাকতে হবে। আপনাদের কোন আচরনের কারনে যেন আপনার ডিপার্টমেন্টের দূর্নাম না হয়। কোন সংবাদ মাধ্যমে খারাপ কোন কিছু প্রচার না হয়। এ ধরনের কিছু হলে আমি প্রথমে প্রশ্নবিদ্ধ হবো। নারায়ণগঞ্জ কোন দূর্ঘটনা ঘটলে সর্ব প্রথম যেন আমি যানতে পারি। আপনারা আমাকে সব সময় সাহায্য সহযোগিতা করবেন।আমি ও আপনাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। আমরা সকলে মিলে নারায়ণগঞ্জকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে পারি সেই লক্ষ্যকে সামনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। সকলকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আলোচনা সভা শেষ করে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা