January 22, 2026, 2:16 pm

ইসলামী সমাজের উদ্যোগে আল-কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থা মূলোৎপাটন এবং বৈষম্যমুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আল-কোরআন বিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে চাষাড়া শহীদ মিনারে ইসলামি সমাজের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলার আমীর মাষ্টার আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী সমাজের আমীর সৈয়দ হুমায়ুন কবীর।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র সহ মানব রচিত সকল ব্যবস্থাই ইসলাম ও মানবতা বিরোধী মতবাদ। গণতন্ত্রের ভিত্তিতে রচিত সংবিধান আল-কুরআন বিরোধী সংবিধান। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত যারা এই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন তারা সকলেই ইসলাম ও মানবতা বিরোধী ব্যবস্থা গণতন্ত্র দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেছেন। সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র বিশ্বজগতের একমাত্র রব হলেন সৃষ্টিকর্তা আল্লাহ। কিন্তু গণতন্ত্রসহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মাধ্যমে সমাজের মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সৃষ্টিকর্তা আল্লাহর পরিবর্তে মানুষকে রব সার্বভৌমত্বের মালিক গ্রহণ করা হয়, যা মূলত মহান রবের সাথে কুফর এবং শিরক। কুফর এবং শিরকের পরিণতি মানুষের দুনিয়ার জীবনে অকল্যাণ, অশান্তি এবং তাদের আখিরাতের জীবনের চিরস্থায়ী ঠিকানা নিশ্চিত জাহান্নাম।
তিনি আরও বলেন, মানুষের ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হচ্ছে না। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে দুর্নীতি এবং দুর্নীতির কারণে সন্ত্রাস, উগ্রতা জঙ্গি তৎপরতা সহ বিভিন্ন ইস্যু কেন্দ্রিক মানবতা বিরোধী অপতৎপরতা মানুষের জীবনকে গ্রাস করেছে। তাই সমাজ থেকে দুর্নীতি, সন্ত্রাস, উগ্রতা ও জঙ্গি তৎপরতা সহ সকল মানবতা বিরোধী অপরাধসমূহ দূর করতে হলে আল্লাহর বিধান ও তারই রাসূল মোহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতিতে প্রতিষ্ঠা করতে হবে এর কোন বিকল্প নেই। গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হবে না, গণতন্ত্রের নির্বাচন আর দরকার নেই। গণতন্ত্র এবং গণতন্ত্রের নির্বাচন ত্যাগ করে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রদর্শিত পদ্ধতি ইসলাম প্রতিষ্ঠার সহিহ আন্দোলন ইসলামী সমাজ এ শামিল হওয়ার জন্য তিনি সকলকে আহ্বান জানান।
জেলার আমীর মাষ্টার আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে ও ঢাক ঢাকা মহানগর দক্ষিণের সহ আমীর আবু জাফর মোঃ সালেহর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় অবিভাগীয় দায়িত্বশীল মোহাম্মদ ইয়াছিন, মোঃ ইউসুফ আলী মোল্লা, সোলাইমান কবীর, আমীর হোসাইন, আজমুল হক, সাইফুল ইসলাম মিঠু, সৈয়দ মোঃ কবীর, সোহেল, মিনহাজ উদ্দিন, গুলজার আহম্মদ প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা