April 19, 2026, 9:36 am

অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম ও আর আই নূরুল হকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জেলা পুলিশের পক্ষ থেকে

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :নারায়ণগঞ্জে জেলা পুলিশের আয়োজনে বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান।গতকাল নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) জনাব আসিফ ইমাম এবং আর আই (রিজার্ভ ইনস্পেক্টর) জনাব মোঃ নূরুল হক-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)।

জনাব আসিফ ইমাম প্রায় এক বছর ধরে সোনারগাঁও ও বন্দর থানা সার্কেলের দায়িত্বে থেকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর সময়কালে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

অন্যদিকে, জনাব মোঃ নূরুল হক, আর আই, পুলিশ লাইন্স, নারায়ণগঞ্জ হিসেবে দায়িত্ব পালন করেন দুই বছর ছয় মাস। তাঁর সম্মানে পুলিশ লাইন্সের ড্রিল শেডে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—

“দায়িত্ব পালনকালে তাঁরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় রেখেছেন। তাঁদের অবদান জেলা পুলিশের সদস্যরা স্মরণে রাখবে।”

পুলিশ সুপার বিদায়ী অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা