April 19, 2026, 8:03 pm

সোনারগাঁওয়ে ০২ কেজি গাঁজা সহ ০১ মাদক কারবারি গ্রেফতার।

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর (নিঃ) রতন বৈরাগী সঙ্গীয় ফোর্স সহ ২৬/০৯/২০২৫ রাত ২০.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্টের সামনে কুমিল্লার দিক হতে “তিশা প্লাস পরিবহনের” যাত্রীবাহী বাস নং-ঢাকা মেট্রো-ব-১২-২৪১৭ বাস গাড়ীটি সংকেত দিয়ে থামালে সাথে সাথে উক্ত বাস হতে একজন ব্যক্তি ০১টি কালো রংয়ের ব্যাগ সহ নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসা বাদে তার নাম-ঠিকানা ১। মোঃ জামাল হাওলাদার ইমরান (৩৯), পিতা- মোঃ আলী আকবর হাওলাদার, মাতা- মোছাঃ জোহরা খাতুন, গ্রাম- ঝালডাঙ্গা, থানা- কচুয়া, জেলা-বাগেরহাট বলে প্রকাশ করে। অতঃপর তার হেফাজতে থেকে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা