January 22, 2026, 1:01 pm

গভীর রাতে পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তারই ধারাবাহিকতায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মঙ্গলবার গভীর রাতে ফতুল্লা থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রতিমা নির্মাণ ও পূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পূজা উদ্যোক্তাদের সহযোগিতা ও সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন:
ক” সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিনুজ্জামান
-ফতুল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম অন্যান্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ।

পুলিশ সুপার জানান, “পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। আমরা চাই সবাই উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।”

পূজা উদ্যোক্তারা জেলা পুলিশের এমন তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসে কৃতজ্ঞতা জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা