সোনারগাঁও থানায় কর্মরত এসআই(নিঃ) মোহাম্মদ ইকরাম উজ্জামান সঙ্গীয় ফোর্স সহ ১৯/০৯/২০২৫ শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-চট্রগ্রাম মহাসাড়কের ঢাকাগামী মহাসড়কের পাশে পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশী করাকালীন সময় চট্টগ্রাম দিক হতে “J.B পরিবহন” চট্ট মেট্রো-ব-১১-১৬৮৩ নামক বাসটি থামানোর সংকেত দিলে চালক বাসটি থামানোর সাথে সাথে সংগীয় ফোর্সসহ বর্ণিত বাসের ভিতরে উঠে সন্দেহ ভাজন ব্যক্তিদের নাম ঠিকানা
জিজ্ঞাসাবাদে C-3 সীটে বসা একজন ব্যক্তি উঠে কৌশলে গাড়ী হতে নামার চেষ্টা কালে সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদে এলোমেলো কথা বলায় তাকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম-ঠিকানা মোঃ সৈয়দুল আমিন (৩৫), পিতা- কালা মিয়া, মাতা- মৃত হালেমা খাতুন @ আলামা খাতুন, স্থায়ী সাং- মাথাভাঙ্গা বড়ডেইল, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমান সাং-নয়াপাড়া, (শ্বশুর কবির আহম্মেদ, সাবেক চৌকিদার, এর বাড়ী) থানা-টেকনাফ জেলা-কক্সবাজার বলে প্রকাশ করে। অতঃপর আসামির হেফাজতে থেকে ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূবর্ক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।