January 16, 2026, 7:12 am

কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা

কদমতলী থানা সাংবাদিক ক্লাবের নতুন কমিটি ঘোষণা
আগামী এক বছরের জন্য কদমতলী থানা সাংবাদিক ক্লাবের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক সুমন চৌধুরী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ সোলাইমান (মানবকণ্ঠ) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রনি মজুমদার (ভোরের পাতা)।
গতকাল শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় কদমতলী থানার রায়েরবাগে ক্লাব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় এ কমিটি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। ক্লাবের সিনিয়র সদস্য ও বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজনেস জার্নালের প্রকাশক ও সম্পাদক হাসান কবির জনি, সহ-সভাপতি: রুবেল গাজী (সিআইএন টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক: আশরাফ উদ্দিন (আজকের টাইমস) ও ইবনে ফরহাদ তুরাগ (বাংলাদেশের আলো), সহ-সাংগঠনিক সম্পাদক: নুরুন্নবী শরীফ অর্নব (আলোর জগত) ও মোস্তাফিজুর রহমান মিলন (সিএনএন বাংলা টিভি), দপ্তর সম্পাদক: রাকিব হোসেন মিলন (আজকের টাইমস), সাহিত্য, প্রকাশনা ও অর্থ সম্পাদক: বাবলু শেখ (স্বাধীন সংবাদ), আইন সম্পাদক: অ্যাডভোকেট ওয়াহিদুন্নবী বিপ্লব (সকালের সময়), তথ্য ও গবেষনা সম্পাদক: নাসির উদ্দীন মোল্লা ( ডেইলি প্রেজেন্ট টাইমস), সংস্কৃতি বিষয়ক সম্পাদক: এম এ এইচ মাসুদ (বার্তা বিচিত্রা), সমাজ কল্যাণ সম্পাদক: শাহজালাল ফারুক (সময়ের কাগজ), বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: নয়ন সমাদ্দর রুদ্র (দুর্নীতি সমাচার), প্রচার সম্পাদক: লিটন গাজী (সাহারা টিভি), পাঠাগার সম্পাদক: এস ইসলাম জয় (আমাদের সময় ডটকম) এবং ক্রীড়া সম্পাদক: দীপু ভুঁইয়া (আওয়ার বাংলাদেশ)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে জেসমিন জুঁই (ডেইলি ট্রাইবুনাল), মিজানুর রহমান সুমন (আমাদের কণ্ঠ), ফারদিন আহমেদ ইমন (নয়াদিগন্ত) এবং মোঃ আক্তারুজ্জামান (দৈনিক নিরপেক্ষ) নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভাপতি সুমন চৌধুরী বলেন, ‘এই সংগঠন হবে ঢাকা-৪ ও ঢাকা -৫ অঞ্চলের সাংবাদিকদের শক্তিশালী কণ্ঠস্বর।’ সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান জানান, ‘সবাইকে নিয়ে একটি সক্রিয় ও স্বচ্ছ নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।’
সাংগঠনিক সম্পাদক রনি মজুমদার বলেন, ‘আমরা মাঠে, মানুষের পাশে, সাংবাদিকের পাশে—এই মূলমন্ত্রে কাজ করবো।’
কমিটির পক্ষ থেকে জানানো হয়, তারা নিয়মিত কর্মসূচি, পেশাগত প্রশিক্ষণ আয়োজন, মানবিক সহায়তা এবং সাংবাদিক নির্যাতন মোকাবেলায় আইনি সহায়তা প্রদানের মতো কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় থাকবেন।
উল্লেখ্য, এই কমিটির গঠনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গত ২৭ জুন অনুষ্ঠিত বার্ষিক ফল উৎসবের। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকির মাঝি। ওইদিন উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে সুমন চৌধুরী ও মোঃ সোলেমানকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়, যার পরিপ্রেক্ষিতে নতুন এই কমিটি গঠন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা