November 7, 2026, 9:30 am

সিলেটে বাসার বাথরুম থেকে বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সিলেট নগরের দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাসার বাথরুম থেকে মো. নুরুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশে রক্তমাখা একটি বটি দা পাওয়া যায়।

নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার বাসিন্দা। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন। ওই বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাথরুমে নুরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা