November 5, 2026, 1:05 pm

মুক্তিযোদ্ধার অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

ফিরোজপুরে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান সাক্ষী হওয়ায় জামায়াত-শিবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে রাষ্ট্রীয় মর্যাদায় করতে না দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের ব্যানারে শহরের আলতাফ উদ্দিন স্কয়ার (ট্রাফিক) পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার ১২টি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেনের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা এড. আসাদ উল্ল্যাহ সরকার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ, দোয়ারাবাজারের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবাহান, শান্তিগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, ছাতক উপজেলার কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা তোতা মিয়া ও জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ ও মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সুহেল মিয়া প্রমুখ।

নেতৃবৃন্দরা বলেন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে আনতে ১৯৭১ সালে প্রতিটি ধর্মের মানুষজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দীর্ঘ নয় মাস মরণপণ লড়াই করে ত্রিশ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত লাল-সবুজের পতাকার এই বাংলাদেশে যখন মুক্তিযোদ্ধাদের অপমান করা হয় তখনই মনে হয় স্বাধীনতার ৫৫ বছরে এসে আবারও কি স্বাধীনতা হারিয়ে ফেলেছি। তারা সম্প্রতি ফিরোজপুরে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের দিলোয়ার হোসেন সাঈদীর মামলার প্রধান সাক্ষী হওয়ায় জামায়াত-শিবির কর্তৃক বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় করতে না দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের অসম্মান করায় এর তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুক্তিযোদ্ধারা। অবিলম্বে যারা এই মানিক পশারীর জানাযা ও দাফন কাজে বাধা দিয়েছে এবং অসম্মান করেছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারপ্রধানের নিকট দাবি জানান।##

সুনামগঞ্জ প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা