October 31, 2026, 10:22 am

নারায়ণগঞ্জ সংবাদ কর্মী কল্যাণ সমিতির আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সংবাদ কর্মী কল্যাণ সমিতির উদ্যোগে আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর ।

উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এস এম ইকবাল রুমি। সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, সাংগঠনিক সম্পাদক এস এম আসলাম, সহ-সভাপতি জহিরুল ইসলাম বিদ্যুৎ, কোষাধক্ষ মোঃ আরজু
এছাড়াও অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্যান্য গুণীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ঐক্য, অধিকার ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা