মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে গত রোববার দিবাগত রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জমজম হোটেলের মালিক আশরাফ উদ্দিন মানিককে আর্থিক সহায়তার প্রদান করেছে বকশীগঞ্জ হোটেল মালিক সমিতি।
আজ বুধবার (২সেপ্টেম্বর) রাতে সমিতির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে নগত ৩০ হাজার টাকা তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও গুলশান হোটেলের মালিক সাংবাদিক আব্দুল লতিফ লায়ন, সাধারণ সম্পাদক ও বিসমিল্লাহ হোটেলের মালিক হাজ্বী মোঃ রাসেল মাহমুদ, সহ-সভাপতি ও হাজ্বী বিরিয়ানির মালিক হাজ্বী নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ ও নিরিবিলি রেস্টুরেন্টের মালিক আল-মোবারক, কাঠ গোলাপের মালিক এনামুল হক পারভেজ, হোটেল বগুড়ার মালিক উত্তম মদক প্রমুখ।