মোঃ সামিউল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ মনজুরুল হক।
নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয়ভাবে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
মোঃ মনজুরুল হক বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি খয়েরবাড়ী ইউনিয়নের উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। নির্বাচিত হলে তিনি এলাকার মানুষের পাশে থেকে ইউনিয়নের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “আপনাদের একটি ভোট হতে পারে এলাকার উন্নয়নের রূপকার।” এ সময় তিনি ইউনিয়নের সম্মানিত ভোটারদের কাছে তাঁর জন্য দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব ও জনসম্পৃক্ততার মাধ্যমে খয়েরবাড়ী ইউনিয়নের উন্নয়ন আরও গতিশীল হবে। আসন্ন নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তেই নির্ধারিত হবে ইউনিয়নের নেতৃত্বের ভবিষ্যৎ।