-
- আন্তর্জাতিক
- নিষেধাজ্ঞা দিয়েও যুক্তরাষ্ট্র কোনো কিছুই অর্জন করতে পারবে না: ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
- আপডেটের সময় : আগস্ট, ২৭, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
- 4 বার দেখা হয়েছে
ইরানের ওপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে যুক্তরাষ্ট্র কোনো লক্ষ্য অর্জন করতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৬ আগস্ট) ইরানি সংবাদ সংস্থা আইএসএনএকে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টির ঘোষণা দিয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের বিশ্বব্যাপী আর্থিক স্বার্থকে লক্ষ্য করেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সোমবার (২৪ আগস্ট) ট্রেজারি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বেসেন্ট বলেন, তেল খাতসহ ইরানের সব ধরনের আয়ের উৎস বন্ধ করে দেওয়া এবং অন্যান্য দেশ ও কোম্পানিগুলোকে তেহরানের সঙ্গে ব্যবসা থেকে বিরত রাখাই এই অভিযানের মূল উদ্দেশ্য।
এর জবাবে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, এই পর্যায়ে অর্থনৈতিক চাপ দিয়ে আমেরিকা কিছুই অর্জন করতে পারবে না। যুদ্ধের সময়ও তারা কিছু অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, এতদিন যেভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলা করেছি, ভবিষ্যতেও আমরা দৃঢ়ভাবে তা মোকাবিলা করে যাব।
যুক্তরাষ্ট্র ইরানের অর্থনীতি দুর্বল করার লক্ষ্যে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা জানানোর পরই প্রেসিডেন্টের এ প্রতিক্রিয়া এসেছে।
এই বিভাগের আরও খবর
- ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড এল্যার্ট’ জারি
- বিধ্বস্ত নেপালে প্রাণহানি বেড়ে ১৬০, বিহারে ঢুকে পড়ছে পানি
- নেপালে ভয়াবহ বন্যা বালেন্দ্র শাহকে ফোনে সহায়তার আশ্বাস মোদির
- সামরিক পরাজয় স্বীকার করল যুক্তরাষ্ট্র: ইরান
- ট্রাম্পের শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যে কানাডার ৫০% ‘ডলার-ফর-ডলার’ পাল্টা শুল্ক
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল
- নির্বাচনের আগে তুরস্ককে নতুন শত্রু দেখাচ্ছে নেতানিয়াহু
- ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।