August 24, 2026, 4:59 pm

সুনামগঞ্জের ষোলঘরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উমরাহ বিজয়ীকে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি :

শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬”-এ ১ম স্থান অর্জন এবং পুরস্কার হিসেবে পবিত্র উমরাহ লাভের গৌরব অর্জন করেছেন সুনামগঞ্জের সন্তান হাফিজ এহসানুল হক পারভেজ। এ উপলক্ষে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা।

সোমবার দুপুর ২টায় সুনামগঞ্জের ষোলঘর পয়েন্ট সংলগ্ন তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম হজরত মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী। হাফেজ মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক ও অভিভাবকবৃন্দ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী বলেন, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করা কেবল এই প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সুনামগঞ্জ জেলার জন্য এক অনন্য গৌরব। কুরআন সংরক্ষণের এই পবিত্র যাত্রায় এহসানুলের সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কৃতী শিক্ষার্থী পারভেজের গর্বিত পিতা আব্দুল হক কাশিপুরী বলেন, সন্তানকে কুরআনের আলোয় আলোকিত করার যে স্বপ্ন নিয়েছিলাম, আজকের এই অর্জন তার বড় সার্থকতা। আমি তার উত্তরোত্তর তাওফিক ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার দোয়া প্রার্থী।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আমির হোসেন, মুফতি শহিদুল ইসলাম পলাশী, হজরত মাওলানা রফিক উদ্দিন উলাশনগরী,আরমি রফিক উদ্দিন (মাদরাসার অভিভাবক), হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার (পরিচালক, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা), হাফেজ আমির হোসাইন (ভাইস প্রিন্সিপাল, তাহফিজুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা),হাফেজ রেজুয়ানুল করিম জুসেফ।

মাদরাসার পরিচালক হাফিজ ক্বারী আবু সুফিয়ান মজুমদার জানান, শিক্ষার্থীদের মানসম্মত কুরআন শিক্ষা ও সঠিক লালনের ফলেই আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সুনামগঞ্জের শিক্ষার্থীরা সুনাম কুড়াচ্ছে। আগামীতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে মাদরাসা কর্তৃপক্ষ বদ্ধপরিকর।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে হাফিজ এহসানুল হক পারভেজের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সর্বশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।মোনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ এর সভাপতি মাওলানা আবু সাঈদ।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা