April 19, 2026, 9:40 am

আড়াইহাজারের ব্রাহ্মন্দীতে অবৈধ ভাবে বালু উত্তোলন

আড়াইহাজার (নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ হতে অবৈধভাবে চলছে বালু উত্তোলনের মহাউৎসব।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী, প্রভাকরদী, বালিয়াপাড়া, মনোহরদী, উৎরাপুর এর পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদ হতে একদল প্রভাবশালী মহলের সহযোগিতায় স্থানীয় রফিকুল, আউয়াল, আমির, ইলিয়াস, মাদক ব্যবসায়ী সোহেল, মুন্না বাবুসহ একটি সংঘবদ্ধচক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে এই নদী থেকে বালু উত্তলন করে আসছে।

ফলে ভাঙ্গনের মুখে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী গ্রামগুলো। বালু সন্ত্রাসীরা প্রভাবশালী হওয়ায় ওই এলাকার বাসিন্দারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। গত ১৫ দিন আগে ওই এলাকার ভুক্তভোগি এক লোক উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে কিছু দিন আগে গ্রামবাসী একত্রিত হয়ে ৬ টি অবৈধ ড্রেজার পুড়িয়ে দেয়। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, আমরা বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা