August 3, 2026, 3:31 pm

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে চাকরির সুযোগ

আদ-দ্বীন ফাউন্ডেশনে কিচেন ম্যানেজার পদে চাকরির সুযোগ

আদ-দ্বীন ফাউন্ডেশন কিচেন ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২ আগস্ট এবং চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। মাসিক বেতন ৪০ থেকে ৪৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নিয়োগের জন্য প্রার্থীদের হসপিটালিটি বা হোটেল ম্যানেজমেন্টে স্নাতক বা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া রান্নাঘরের মজুদ ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যবিধি এবং পুষ্টিমান সংক্রান্ত বিষয়ে ভালো জ্ঞান থাকা আবশ্যক। প্রার্থীদের কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর ধরন হিসেবে নারী ও পুরুষ উভয়কেই আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস, কর্মী ও পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা সুবিধা এবং শিক্ষা সহায়তা ভাতা।

আবেদন করতে এবং বিস্তারিত তথ্য জানার জন্য প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট ২০২৬।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা