July 23, 2026, 9:43 pm

বিতর্কিত পোস্টের কারণে সমালোচনার মুখে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত

বিতর্কিত পোস্টের কারণে সমালোচনার মুখে আরএএফ কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত

ভারতের কেন্দ্রীয় বিশেষায়িত বাহিনী ‘র‍্যাপিড অ্যাকশন ফোর্সের’ (আরএএফ) কর্মকর্তা সোনিয়া সেহরাওয়াত সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। হরিয়ানার এই কর্মকর্তার ইনস্টাগ্রামে ৬ লাখের বেশি অনুসারী রয়েছে।

সোনিয়া সেহরাওয়াত সম্প্রতি ‘জাতীয় যোগ্যতা ও প্রবেশিকা পরীক্ষার’ (নিট) প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের দল ‘কাকরোচ জনতা পার্টি’কে কটাক্ষ করে একটি পোস্ট করেন। এই পোস্টের পর ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি সেটি মুছে ফেলেন।

গত সোমবার দিল্লিতে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পদযাত্রা শুরু করেন। আন্দোলন চলাকালে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটে। সোনিয়া সেহরাওয়াত দায়িত্ব পালনকালে আন্দোলন নিয়ে একটি পোস্টে লেখেন, ‘নিজেরা ঠিক হতে পারে না, অথচ দেশ ঠিক করতে এসেছে!’

সোনিয়ার এই মন্তব্যের পর ‘কাকরোচ জনতা পার্টি’ তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রতিবাদ জানিয়ে লেখে, ‘এই আরএএফ কর্মকর্তা আসলে শান্তিকামী আন্দোলনকারীদের তেলাপোকা ভাবেন।’

ভারতে সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী, কর্মকর্তাদের জাতিগত গালিগালাজ বা ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ সরকারি কর্মকর্তা বলেন, ‘ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে হলেও দায়িত্ব পালনকালে এমন রাজনৈতিক মন্তব্য শৃঙ্খলাভঙ্গের শামিল।’

বিতর্কের মধ্যে সোনিয়া নতুন একটি পোস্টে কালো ক্রপ টপ ও হলুদ স্কার্ট পরা ছবি শেয়ার করেছেন। তিনি দাবি করেছেন, আন্দোলনে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ঢুকে পড়েছিল এবং তাদের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা