গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সিআর ওয়ারেন্টে চারজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) তাঁদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে মাদকবিরোধী এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,আইলপাড়া এলাকার মো. আব্দুল কাদিরের ছেলে মো. মানিক মিয়া; ঝালকুড়ি এলাকার মো. রহিম হাওলাদারের ছেলে মো. আবু তাহের; মিজমিজি কান্দাপাড়া এলাকার এমদাদুল হক কাজীর দুই ছেলে মো. রাসেল কাজী ও মো. আল আমিন কাজী; সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার মোস্তাকিম গফুর ভান্ডারীর ছেলে রমজান (৩৪); এবং রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মো. নাসির (৪৫)।
পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।