July 4, 2026, 10:12 am

কুমিল্লায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লার মেঘনা উপজেলায় মাদক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহাগ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বকশিকান্দা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মো. সোহাগ খান শাহাব উদ্দিন খানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে একটি মাদক মামলায় আদালত তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

মেঘনা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আদালতের সাজাপ্রাপ্ত এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা