April 19, 2026, 10:48 am

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হাত-পায়ের রগ গলা কেটে হত্যা

শামীম পারভেজ – নাটোরঃনাটোরের বড়াইগ্রামে শাহানুর বেগম(৩৫) নামের ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদ এর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রাতের কোনো এক সময় তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কাহারা হাত-পায়ের রগ সহ গলাকেটে হত্যা করে রেখে যায়। ঘটনাস্থলের পাশেই পুরোনো ঐতিহ্য মাদারের গান চলছিল, নিহতের দুই সন্তান শাশুড়ি সহ পরিবারের সকলেই গানের অনুষ্ঠানে থাকায় এক বছরের শিশু সন্তান নিয়ে ফাঁকা বাড়ীর নিজ ঘরেই ঘুমিয়েছিলেন শাহানুর। একা থাকার সুযোগে ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। গানের অনুষ্ঠান থেকে রাত্রি আনুমানিক সাড়ে ১২টার দিকে বাড়িতে ফিরে নিহতের ৮ বছরের শিশুকন্যা তার মায়ের রক্তাক্ত লাশ দেখে চিৎকার করে উঠলে পরিবারের অন্যান্য সদস্য সহ এলাকাবাসীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন। তবে নিহতের স্বামী কাজের সন্ধানে এলাকার বাইরে ছিলেন বলে জানান পরিবারের অন্যান্য সদস্যরা।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, ওয়ালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর ফারুক হোসেন তালাশ। আজ বৃহস্পতিবার সকালে সি.আই.ডি এসে প্রাথমিক আলামত সংগ্রহের পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা