June 30, 2026, 2:19 pm

সিদ্ধিরগঞ্জে পিস্তলসহ গ্রেফতার ১

গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত সচল পিস্তল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মো. নাজির হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর এলাকার মিজি মেনশনের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা