May 26, 2026, 1:42 pm

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার আজহার শুভেচ্ছা জানিয়েছেন দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিবৃতিতে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক আমান উল্লা আমান, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলার সদস্য সচিব আলহাজ্ব নুরুল ইসলাম কমিশনার, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রফিক আহমদ চেয়ারম্যান, ফয়জুল কবির চৌধুরী টিটু, জাহাঙ্গীর আলম মেম্বার, মোস্তাক আহমদ, সাইফুদ্দীন, ইকবাল মেম্বার, আমিন ফারুকী, শাহ আলম কন্টাক্টতার সহ জাতীয় পার্টি জেলা, উপজেলা, পৌরসভা নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন,ঈদুল আজহা নীতির পথে থাকার, আল্লাহর পথে থাকার উৎকৃষ্ট উদাহরণ। হজরত ইব্রাহিম (আ.) তার সবচেয়ে প্রিয় সন্তানকে আল্লাহর নির্দেশে কুরবানি করতে উদ্যোগী হয়েছিলেন। আল্লাহর নির্দেশিত পথে অটল থাকার জন্য প্রস্তুত ছিলেন। সেই পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সেখান থেকে আমরা যে শিক্ষা লাভ করি সেটা হলো- আল্লাহর নির্দেশিত পথে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। আল্লাহর নির্দেশিত পথেই আমাদের এগিয়ে যেতে হবে। তার জন্য কোনোরকম আপস করা আমাদের উচিত হবে না। এটাই হচ্ছে ঈদুল আজহার শিক্ষা।

ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দক্ষিণ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ বলেন,
আজ আমরা ঈদুল আজহার শিক্ষার মধ্যে নেই, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আল্লাহর নির্দেশিত পথের বাইরে আমরা প্রতিযোগিতা করছি, সর্বশক্তি নিয়োগ করছি। ত্যাগের মহিমায় আমরা নিজেদের উদ্ভাসিত করতে পারছি না। সেই কারণে আমি মনে করি, ঈদুল আজহার দিনে এই শপথ নিতে হবে- পশু কুরবানির সঙ্গে দুর্নীতি ও দুর্নীতির জন্য প্রতিযোগিতাও কুরবানি করব। ঈদুল আজহার শিক্ষা নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে। এটাই হোক আজকের দিনের প্রত্যয় ও শপথ। জাতীয় পার্টি নেতৃবৃন্দ
ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে সুন্দর, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানান।একই সঙ্গে আল্লাহর নির্দেশিত পথে কোনো আপস নয়, সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে- এই প্রত্যয় ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ মোবারক।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা