May 1, 2026, 2:13 pm

রূপগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজী সোহেল

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানাধীন দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে এসআই (নিঃ) রৌশন আলী ও সঙ্গীয় ফোর্স গোবিন্দপুর এলাকার ২০ নম্বর সেক্টরে মোঃ শাহিন আলম ওরফে সোনাই (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি মৃত শহিদুল্লাহ কবিরাজের পুত্র এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দেহ তল্লাশী করে তার হেফাজত থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা