“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ থেকে শুরু হয়।
নিয়োগের প্রথম দিনে নারায়ণগঞ্জ জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি নিশাত অ্যাঞ্জেলা, এআইজি (ইন্সপেকশন-২); আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস ও ট্রাফিক-উত্তর), ঢাকা জেলা; ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইলসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য তাসমিন আক্তার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস); মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও প্রসিকিউশন); ইসরাত জাহান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); মো. সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক); মো. হাসিনুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল), নারায়ণগঞ্জ; একেএম মেহেদী হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জ; আফরোজা আক্তার পলি, এমও, সিভিল সার্জন অফিস, নারায়ণগঞ্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চাকরি প্রত্যাশীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।
পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত। যারা শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য পরীক্ষায় ভালো করবে, তারাই চূড়ান্তভাবে নিয়োগ পাবে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে যারা নিয়োগপ্রাপ্ত হবে, তারা নিজ যোগ্যতায় নিয়োগ পাবে। তাই কোনো প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”
আগামী ২২ ও ২৩ এপ্রিল ২০২৬ তারিখে শারীরিক যোগ্যতা সম্পন্ন প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট (PET)-এ অংশগ্রহণ করবেন।
সোহেল গাজী