June 9, 2026, 6:34 pm

জামালপুরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক খান এবং চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাফফর আলী। ফজলুল হক খান উপজেলার খড়মা খানপাড়া এলাকার ভোলা খানের ছেলে এবং মোজাফফর আলী বালুগ্রাম এলাকার ইদ্রিস আলীর ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা