April 20, 2026, 11:28 am

শিশু সুরক্ষায় সাঘাটায় শুরু হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ পিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতিসহ বক্তারা হাম-রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।

এ সময় বক্তব্য দেন উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান তন্ময় ও ডা. কাল্লাব করিম খন্দকার রসি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহেশ শাফী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আমিরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সামিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল কাফী সরকার, সাঘাটা থানা পুলিশের পক্ষে এসআই মোহায়মেনুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সাইদুর রহমান, হিসাবরক্ষক খালেদ মান্নান ওয়াসিম।

এছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির হোসেন লিটন, আনোয়ার হোসেন রানা, ইয়ামিন হাসান ও মেহেদী হাসান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় উপজেলায় প্রায় ৩৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে টিকাদান কার্যক্রম টানা ১১ দিন চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ টিকা দেওয়া হবে।

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টার :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা