April 10, 2026, 11:58 am

সংসদে হাসনাত আবদুল্লাহ-বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন আর আগের মতো নেই, বরং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের জন্য আবেদন করলে তার বিরোধিতা করেন হাসনাত আবদুল্লাহ।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, দেশের ক্রিকেট প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন রয়েছে। “বাপের দোয়া ক্রিকেট বোর্ড” মন্তব্যের মাধ্যমে তিনি বোর্ড পরিচালনায় পক্ষপাতিত্ব বা অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন ধরেই নানা প্রশাসনিক সিদ্ধান্ত, নির্বাচন প্রক্রিয়া এবং দল ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার মুখে পড়েছে। সংসদে এমন সরাসরি মন্তব্য বিষয়টিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

ডেস্ক রিপোর্টার ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা