April 2, 2026, 12:23 pm

মাদক-চুরি দমনে সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযান, আটক ৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযানে মাদক, চুরি, ওয়ারেন্টসহ বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রিফাত (২২), মোঃ সুজন (২২), মোঃ হৃদয় (২০), মোছাঃ নীলা (২০), মোঃ স্বপন হাওলাদার (৪২), মোঃ সাইফুল ইসলাম বিল্লাল, এহসান উল্লাহ (২৯), মোঃ ফারহান আহম্মেদ সাগর (২৪) এবং মোঃ সোহেল রানা (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ওয়ারেন্টভুক্ত মামলা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্টাফ রিপোর্টার :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা