-
- আন্তর্জাতিক
- মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন।
- আপডেটের সময় : জানুয়ারি, ১৫, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
- 192 বার দেখা হয়েছে
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে গিয়েছিল মার্কিন সরকার। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনো রণতরী ছিল না।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউজন্যাশন জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং এটির স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যেতে নির্দেশ দেওয়া হয় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে। যারফলে ইরানে হামলা চালানোর জন্য এ মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো রণতরী ও স্ট্রাইক গ্রুপ নেই।
এদিকে নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী সময়ের জন্য বন্ধ করে আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, ইরানের আকাশসীমায় আবারও বিমান প্রবেশ করছে।
ফ্লাইটরাডার২৪ নিশ্চিত করেছে, ইরানের আকাশসীমা বন্ধের নোটিশের সময় শেষ হয়ে গেছে। এরপর বিমান আবারও দেশটিতে প্রবেশ করা শুরু করে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে নির্দিষ্ট ও অনুমোদিত ফ্লাইট বাদে নিজেদের আকাশসীমায় সবধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় তেহরান।
যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা ও দেশব্যাপী বিক্ষোভের মুখে ইরান তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।
এদিকে গত দুইদিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কা বাড়লেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে। একইসঙ্গে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়াও বন্ধ করে দিয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গত কয়েকদিন ধরে ট্রাম্প যে ধরনের হুমকি দিচ্ছিলেন, সেটি থেকে তার সর্বশেষ বক্তব্য অনেকটাই ‘নরম সুরের’ ছিল।
সূত্র: আলজাজিরা
এই বিভাগের আরও খবর
- ৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল নেপাল
- নির্বাচনের আগে তুরস্ককে নতুন শত্রু দেখাচ্ছে নেতানিয়াহু
- ইরানি টিভিতে ট্রাম্পের কনিষ্ঠ ছেলেকে হত্যার হুমকি
- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।
- ইরানের ওপর চূড়ান্ত সংঘাতের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পাল্টা ‘যুদ্ধ ঘোষণা’ তেহরানের
- নেতানিয়াহুর দাবি, ক্ষমতায় থাকলে ইরান-নিয়ন্ত্রিত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেবে না
- মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
- প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযানে যোগ দিলে শত্রু হিসেবে দেখা হবে: ইরান
- যুক্তরাজ্যে মুসলিমদের অজু ও এশীয়দের চাল ধোয়ায় কম পানি ব্যবহারের পরামর্শ
- জাপানের রেকর্ড প্রতিরক্ষা বাজেট নিয়ে উত্তর কোরিয়ার সতর্কবার্তা