May 25, 2026, 11:09 pm

লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থীরা পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
আজ ২৯শে ডিসেম্বর ২০২৫ ইং লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা পৃথক পৃথকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

লালমনিরহাট-৩ আসনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-২ আসনে রোকন উদ্দীন বাবুল এবং লালমনিরহাট-১ আসনে ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
আনুষ্ঠানিকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল
করেন।
মনোনয়ন জমাদানকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং জনআকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
সাধারণ ভোটারদের কাছে তাঁদের স্পষ্ট দাবি—ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেই সাথে বাংলাদেশের উন্নয়নের ধরা অব্যাহত রাখতে চান,

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা