March 4, 2026, 7:05 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

প্রেস রিলিজ*গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ ২২.১০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় গ্রেফতারকৃত আসামি সাজিবুর রহমান (৬১), পিতা-মৃত রহমতউল্লাহ আড়ৎদার, মাতা-মৃত জয়বুরনেছা, সাং-বড় আলু পাড়াগাঁও, থানা-রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ এর বসতঘরে অভিযান পরিচালনা করে ৭০.৫ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা