নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ‘আপনারা মাদকের সাথে যুক্ত হবেন না। মাদককে আপনারা না বলবেন। মাদককে প্রশ্রয় দিবেন না। এই সিদ্ধিরগঞ্জে কোন চাঁদাবাজি চলবে না। আমি নির্বাচিত হলে
খেলার মাঠ হবে, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তা-ঘাট ও গ্যাস সমস্যার সমাধান করা হবে।’তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে আপনাদের চাঁদাবাজি করতে হবে না ব্যবসা করে কিভাবে স্বাবলম্বী হতে হয় আমি সেই ব্যবস্থা করে দেব।
রবিবার ২৩ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের সাহেব পাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন— সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি নজরুল ইসলাম টিটু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলামসহ সহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন।