April 29, 2026, 4:32 am

আওয়ামী লীগের হামলায় আহত ছাত্রদলের সাবেক সভাপতি দোলনের পাশে তারেক রহমান

বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের প্রশাসন সেক্টরে এখনও আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে। তারা দেশের শাসন ব্যবস্থা ভেঙে ফেলার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় আওয়ামী লীগের হামলায় আহত ভূলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়া’র খোজখবর নিতে তার বাসায় এসে সাংবাদিকদের এসব কথা বলেন। 

২৭ সেপ্টেম্বর, ২৫: শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় নেতারা সেখানে যান।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মুমিন মিথুন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ আরো অনেকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা