May 26, 2026, 6:18 am

নারায়ণগঞ্জে বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির ঘটনায় র‍্যাব-১১’র অভিযানে ৯ ডাকাত, গ্রেফতার মালামাল উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া ৬৫ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম সহ ট্রাক উদ্ধার করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জে আদমজী র‍্যাব-১১এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানান অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

তিনি জানান, ২১ সেপ্টেম্বর রাতে ফতুল্লার পিলকুনীতে নির্মাণাধীন ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের পরিহিত পোশাকে প্রথমে ৩ ডাকাত প্রবেশ করে সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত পা বেধে ফেলে। পরে বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য রক্ষিত কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, তামার তার সহ আনুমানিক ৬৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে নিয়ে লুট করে পালিয়ে যায়। এঘটনায় ফতুল্লা থানায় মামলা হলে র‍্যাব তথ্য প্রযুক্তির ব্যবহার করে ঢাকা এবং নারায়ণগঞ্জ এর বিভিন্ন এলাকায় অভিযান লুণ্ঠিত মালামাল ও ডাকাত দলের সর্দার লিটন’সহ ৯ জনকে গ্রেফতার।
ডাকাতরা হল ১। মোহাম্মদ লিটন (৩৭ )পিতা মৃত জাহাঙ্গীর সাং পথের হাট থানা মোড়লগঞ্জ জেলা বাগেরহাট।২ মোঃ আখতার হোসেন (৪৪) পিতা মৃত রফিকুল ইসলাম সাং পূর্বক বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা।৩ মোহাম্মদ রোমান (৩২) পিতা মোঃ সিদ্দিক। পূর্ব বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা ।৪ মোহাম্মদ রফিকুল ইসলাম ( ২৮) পিতা আনসার আলী সাং কোনাপাড়া আদর্শ বাগ থানা যাত্রাবাড়ি ঢাকা ।৫ সাইদুল ইসলাম (৩১) পিতা মৃত তোরাব আলী শারুলিয়া নদীর পাড় ডেমরা ঢাকা।৬ সাগর মুন্সি ( ৩৮) পিতা মৃত মুন্সী আব্দুর রাজ্জাক সাং কাজলা সামাদ নগর যাত্রাবাড়ী ঢাকা ।৭ মোহাম্মদ আরিফ (২৬) পিতা আব্দুল বারেক সাং কাজিরগাও মিদ্দাবাড়ী যাত্রাবাড়ী ঢাকা ।৮ মোহাম্মদ রিয়াজ( ৩৮) পিতা আব্দুল লতিফ সারুলিয়া ডেমরা ঢাকা।৯ মোহাম্মদ শহিদুল( ৪০) পিতা কাঞ্চন মাঝি সাং শেমপুর থানা ও জেলা ভোলা।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ১টি ট্রাক,খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত সর্দার লিটনের বিরুদ্ধে ৫ টি ডাকাতি মামলা রয়েছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা