May 26, 2026, 8:06 am

মসজিদে কোরআন শিক্ষার কোর্স চলাকালে সহ-সাধারণ সম্পাদকের উপর হামলা, থানায় অভিযোগ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জে মসজিদে কোরআন শিক্ষার কোর্স চলাকালে উত্তর সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় মসজিদে রাসূল (সাঃ) জামে মসজিদের সহ-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রুমির (৪৭) উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো: আনোয়ার হোসেন রুমি বাদী হয়ে ফতুল্লার কুতুবপাড় নুরবাগ এলাকার হাতেম আলী খানের ছেলে মোঃ মাহবুবুর রহমান (৪৮) ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গত বুধবার রাতে ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জ থানায় এ অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সিদ্ধিরগঞ্জের উত্তর সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকায় মসজিদে রাসূল (সাঃ) জামে মসজিদের সহ-সাধারন সম্পাদক পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। ভুক্তভোগী জানান মসজিদে রাসূল (সাঃ) জামে মসজিদে ভিতরে কোরআন শিক্ষার কোর্স চলাকালে গত রবিবার রাত প্রায় সাড়ে ৯ টার সময় অভিযুক্ত মোঃ মাহবুবুর রহমানের নির্দেশে অজ্ঞাতনামা ৫০/৬০ জনের একটি দল বে-আইনীভাবে জনতাবদ্ধ হয়ে মসজিদের পার্শ্ববর্তী জমির মালিক জনৈক জয়নাল নামের এক ব্যাক্তির বিরুদ্ধে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন মসজিদ কম্পাউন্ডের ভিতর লাগানোর চেষ্টা করে। পরে এ ঘটনা দেখে ভুক্তভোগী স্থানীয় মুসল্লি ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বাধা-নিষেধ করলে অজ্ঞাতনামা অভিযুক্তরা অতর্কিত ভাবে মসজিদে প্রবেশ করে ভুক্তভোগীকে এলোপাথারী চর, থাপ্পর, কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্নস্থানে নিলাফুলা জখম করা হয়। তাছাড়া একাধিকবার ভুক্তভোগীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এসময় হামলার পর ভুক্তভোগীর সাথে থাকা তার ব্যবহৃত একটি স্মার্ট ফোন ও মসজিদের
উত্তোলনকৃত নগদ অর্থ নিয়ে যায় অভিযুক্তরা। পরে বিষয়টি স্থানীয় লোকজন থানায় জানালে অভিযুক্তরা কৌশলে ঘটনাস্থল থেকে চলে যায় এবং যাওয়ার পূর্বে ভুক্তভোগীকে খুন করার হুমকি প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক এসআই মাসুম জানান,এ বিষয়টি ব্যাপারে অভিযোগ হাতে পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা