April 20, 2026, 4:23 am

র‌্যাব-১১’র অভিযানে মাদকসহ গ্রেফতার-২

সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র‌্যাব-১১’র অভিযানে ৩’কেজী গাঁজাসহ ২’মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। র‌্যাব বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল জেলার ফতুল্লা মডেল থানার দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ইমতিয়াজ হোসেন @ কালু (৩২) ও মোঃ আশিক (৩০কে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে সাড়ে ৩’কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার র‌্যাব বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ইমতিয়াজ হোসেন কালু @ কালু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ নয়ামটি ভাবীর বাজার এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে এবং অপর আসামী মোঃ আশিক হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মনিকা বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে। #######

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা