April 19, 2026, 2:39 pm

মতলবে পারিবারিক কলহে দুই সন্তানের জননীর বিষ পানে আত্মহত্যা

মতলব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলায় লেজাকান্দি খন্দকার বাড়ীতে বিষ পানে আত্মহত্যা করেছে দুই সন্তানের এক জননী। সে উত্তর উপাদী ইউনিয়নের লেজাকান্দি খন্দকার বাড়ীর ফজলুল হক বকাউলের ছেলে কামালে স্ত্রী। গত ২ অক্টোবর শনিবার রাত ৩ টার সময় নিজ ঘরে বিষ পান করলে তার স্বামি ও বাড়ির লোকজন দ্রত মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরন করে ।
ভোর রতে সায়েরা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায় ।
নিহতের চাচা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামী ও শ্বশুর বাড়ীর লোকজনদের নানা ধরনের অত্যাচার নির্যাতন সইতে না পেরে রাগে ক্ষোভে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করে সায়েরা আক্তার। তার পিতার বাড়ী নারায়নপুরের বাড়িগাঁও গ্রামে। তার পিতার নাম মৃত দুলাল প্রধান । মৃত্যু কালে সে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন ।
সায়েরা আক্তারের চাচা রহমত উল্লা অভিযোগ করে বলেন, দির্ঘদিন যাবত শ্বশুর বাড়ীর লোকজন তাকে বেধরক মারধর করতো। তার স্বামীকে জানানো হলে উল্টো সায়েরাকে তার স্বামী গালমন্দ করে। শ্বশুর বাড়ীর লোকজনের অত্যাচার সইতে না সায়েরা আত্মহত্যা করেছে ।
সায়েরার শাশুড়ী বলেন আমাদের বাড়ীর কেউ তাকে মারধর করেনি কেন সে বিষ খেয়েছে তা আমরা জানিনা
এ বিষয়ে ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এ ঘটনাটি শুনেছি চাঁদপুরে মামলা হয়েছে ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা