August 19, 2026, 1:14 pm

সিঙ্গাপুর এয়ারলাইনস বিশ্বের সেরা বিমান সংস্থা নির্বাচিত

সিঙ্গাপুর এয়ারলাইনস বিশ্বের সেরা বিমান সংস্থা নির্বাচিত

যাত্রীদের ভোটে বিশ্বের সেরা বিমান সংস্থাগুলোর নতুন তালিকায় সিঙ্গাপুর এয়ারলাইনস শীর্ষে রয়েছে। এয়ারলাইন রেটিংস ডটকমের ‘ফ্লায়ার্স চয়েস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ এই সংস্থাটি চারটি বিভাগে সেরা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ইউরোনিউজ এই তথ্য প্রকাশ করে।

সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা ইকোনমি এয়ারলাইন, সেরা কেবিন ক্রু সেবা, মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সেরা এয়ারলাইন এবং যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তি প্রদানকারী এয়ারলাইন হিসেবে নির্বাচিত হয়েছে। এবারের তালিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সরাসরি যাত্রীদের ভোটের মাধ্যমে তৈরি করা হয়েছে।

যাত্রীদের সবচেয়ে বেশি স্বস্তি দেওয়া এয়ারলাইনগুলোর মধ্যে সিঙ্গাপুর এয়ারলাইনসের পর রয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস এবং সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ। ইউরোপের একমাত্র এয়ারলাইন হিসেবে ষষ্ঠ অবস্থানে রয়েছে এয়ারবাল্টিক।

কম খরচের এয়ারলাইনগুলোর মধ্যে প্রথম হয়েছে ভিয়েতনামের ভিয়েতজেট এয়ার। দ্বিতীয় অবস্থানে রয়েছে এয়ারএশিয়া, এবং যুক্তরাজ্যের ইজিজেট ও অস্ট্রেলিয়ার জেটস্টার যৌথভাবে তৃতীয় হয়েছে।

ইউরোপের এয়ারলাইনগুলোর সামগ্রিক পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও কেএলএম যাত্রীদের পছন্দের বিমান সংস্থা হিসেবে উঠে এসেছে। এয়ারলাইন রেটিংস ডটকমের প্রধান নির্বাহী শ্যারন পিটারসেন বলেন, যাত্রীদের আস্থা ও নিরাপত্তার অনুভূতি দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সেবা দেওয়ার মাধ্যমে তৈরি হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা