August 8, 2026, 7:31 am

নিউইয়র্কের মেয়রকে হত্যার হুমকি, গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্যের জেরে

নিউইয়র্কের মেয়রকে হত্যার হুমকি, গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্যের জেরে

গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কারণে নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম রোলিং স্টোনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

মামদানি বলেন, ‘মৃত্যুর হুমকির জন্য নিজেকে প্রস্তুত করা কঠিন। তবে আপনি যখন সবার পক্ষে কোনো কিছু রুখে দাঁড়াতে প্রস্তুত থাকবেন, তখন তার কিছু পরিণতি তো থাকবেই।’ তিনি উল্লেখ করেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য থাকাকালীনও একই ধরনের হুমকি পেয়েছিলেন।

মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পরও এই হুমকি অব্যাহত রয়েছে। মামদানি বলেন, ইসরায়েলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তার সমালোচনা এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে তার অবস্থানের কারণে তার স্ত্রীও সমালোচনা ও হুমকির মুখে পড়েছেন।

অন্য একটি সাক্ষাৎকারে মামদানি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কারণে তার বিচার দ্য হেগে হওয়া উচিত। তবে তিনি স্পষ্ট করেন, আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার মতো স্বাধীন আইনি ক্ষমতা নিউইয়র্ক নগরের নেই।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা