July 11, 2026, 6:05 pm

পাহাড় কাটার বিরুদ্ধে সংসদ সদস্যের কঠোর অবস্থান

পাহাড় কাটার বিরুদ্ধে সংসদ সদস্যের কঠোর অবস্থান

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী জানিয়েছেন, তিনি বালুর ব্যবসা বন্ধ করার পর এবার পাহাড় কাটাও বন্ধ করবেন। শুক্রবার (১০ জুলাই) সকালে টানা অতিবৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় হুমাম কাদের দুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্রুত পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান।

পাহাড়ধস ও বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাঙ্গুনিয়া ছাড়াও রাউজান, ফটিকছড়ি সহ বেশ কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আগামী দুই-তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সরকারি কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাজ করে যাচ্ছেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা