August 24, 2026, 5:12 pm

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করে।

বার কাউন্সিল সূত্রে জানা গেছে, চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে প্রার্থীদের তিনটি ধাপ— এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা— সফলভাবে উত্তীর্ণ হতে হয়। এসব ধাপ সম্পন্ন করার পরই তারা দেশের অধস্তন আদালতগুলোতে আইন পেশায় নিয়োজিত হওয়ার জন্য সনদ লাভ করেন।

এ ছাড়া লিখিত পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে একজন পরীক্ষার্থী পরবর্তী তিনবার সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। আইনজীবী তালিকাভুক্তি সংক্রান্ত পরীক্ষা পরিচালনা, নীতিনির্ধারণ ও দিকনির্দেশনার দায়িত্ব পালন করে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা