June 7, 2026, 6:18 pm

এবার লেবাননের ঐতিহাসিক শহরকে নিশানা ইসরাইলের

এবার লেবাননের প্রাচীন এবং ঐতিহাসিক টায়ার শহর ঘিরে নতুন নির্দেশনা জারি করেছে ইসরাইল। দেশটির সেনাবাহিনী রোববার (৭ জুন) শহরটির বাসিন্দাদের সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছে। লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সিএনএন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি হলেও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘাত চলমান রয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরাইলের সর্বশেষ এই সতর্ক বার্তা লেবাননের এই শহরটির পার্শ্ববর্তী এলাকা ও শিবিরগুলোর বাসিন্দাদের জন্যও প্রযোজ্য বলে জানানো হয়েছে। ইসরাইল বলছে, হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে বাসিন্দাদের সরিয়ে নেয়া জরুরি। রোববার সকালে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তারা লেবানন থেকে আসা দুইটি প্রজেক্টাইল প্রতিহত করেছে।

এর আগে শনিবার লেবাননের সেনাবাহিনী জানায়, দেশের দক্ষিণাঞ্চলে সামরিক এক গাড়িতে ইসরাইলের হামলায় বেশ কয়েকজন সেনা নিহত হয়েছেন। এদের মধ্যে লেবাননের উচ্চ-পর্যায়ের কর্মকর্তারাও রয়েছেন। তবে আইডিএফ দাবি করে, গাড়িটি রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিল এবং এলাকাটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছিল।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা