লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাই নিখোঁজ হয়েছে।
(৭ ই জুন ) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা রাত (৮’২০ মিনিট পর্যন্ত) অভিযান চালালেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ দুই কিশোর হলেন মোগলহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাওন (১৪) এবং নবম শ্রেণির শিক্ষার্থী সাব্বির (১৬)। তারা আপন দুই ভাই এবং একই পরিবারের সন্তান। তাদের পিতা মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিবারের বাড়ি মোগলহাট বাজার সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর আনুমানিক ০১ টার দিকে,
শাওন সাব্বির এবং তাদের বন্ধু মেহেদী ধরলা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা বিপদের মুখে পড়ে। এ সময় মেহেদী সাঁতরিয়ে নদীর তীরে উঠতে সক্ষম হলেও,আপন দুই ভাই শাওন ও সাব্বির নদীর স্রোতের টানে নদীর নিচে তলিয়ে যায়।
ঘটনার পরপরই স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন,একই সাথে ফায়ার সার্ভিসে ফোন করে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, নিখোঁজ দুই কিশোরকে উদ্ধারে ধরলা নদীতে সার্বক্ষণিকভাবে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী নদীর তীরে ভিড় করছেন এবং নিখোঁজ দুই ভাইয়ের দ্রুত সন্ধান পাওয়ার আশায় অপেক্ষা করছেন।