May 5, 2026, 3:04 pm

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৯ জন গ্রেফতার

গাজী সোহেল :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবাসহ ৪ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জন আসামিকে গ্রেফতার করেছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ( ৫ মে)  বিভিন্ন সময় সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড়, কদমতলী এলাকার এমডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ক্যানেলপাড় এবং ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয় গেট এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশি করে ১৩৭ পুরিয়া হেরোইন ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জব্দ তালিকা মূলে তা জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত অন্যদের মধ্যে রয়েছেন সিআর ওয়ারেন্টভুক্ত ২ জন, বৈষম্যবিরোধী মামলার ১ জন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় ২ জন আসামি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা